শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২২-১২-০৫
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলরের সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্বিবদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্বিবিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষে ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (টেকনিক্যাল) চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত আরএমটিপি প্রকল্পের মূল লক্ষ্য প্রাণি হতে নিরাপদ খাদ্য (দুধ, ডিম ও মাংস) উৎপাদনে ও সঠিক মান নিশ্চতকরণে এবং গবাদি প্রানীর জ্যুনোটিক রোগসহ অন্যান্য রোগ নির্ণয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও এ চুক্তির ফলে যুগোপযোগী গবেষণার দ্বারা দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদের উন্নয়নে পবিপ্রবি’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এবং জিজেইউএস যৌথভাবে কাজ করবে।অনুষ্ঠানে বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও জিজেইউএস’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited