শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০৮ পিএম, ২০২২-১২-১০
শামিম আক্তার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : রায়গঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের চান্দাইকোনাস্থ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম জিয়া (চেয়ার) তার নিকটতম প্রতিদ্বন্দি গোলাম মোস্তফা গুলু (দেয়ালা ঘড়ি)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসলাম শেখ (গরুরগাড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দি ইব্রাহিম হোসেন ( মোমবাতি)। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। এরা হলেন সহ-সভাপতি পদে আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে হায়দার আকন্দ, কোষাধ্যক্ষ পদে রায়হান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ভিপি শামীম সরকার, সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, ও ইসহাক আলী শেখ। প্রিজাইডিং অফিসার ছিলেন, শিখন সরকার, সাইফুল ইসলাম ও মুকুল হোসেন। মোট ভোটার সংখ্যা ৭৩২। ভোট সংগ্রহ হয়েছে ৬২৮। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ন আহ্বায়ক আমির হোসেন ও সদস্য কেএম শামছুল ইসলাম।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited