শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৭ পিএম, ২০২২-১২-১২
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর : রংপুরের বদরগঞ্জে চুক্তিবদ্ধ মিল চাতাল মালিকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সরকারী খাদ্যগুদামে চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। জানা যায়, উপজেলায় ৪৪টি মিল চাতালের মধ্যে ২৮টি মিল চাতাল মালিক সরকারের সাথে চুক্তিবদ্ধ করেছেন। বাকী ১৬টি মিল চাতাল মালিক এখন সরকারী গুদামে চাল চুক্তিবদ্ধ হয়নি। এ উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৮১ মেঃ টন ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০৭৬ মেঃ টন। চালের কেজি ৪২টাকা ও ধানের কেজি ২৮টাকা। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৮শে ফেরুয়ারী /২৩। উপজেলা খাদ্য কর্মকর্তা কে এম তরিকুল ইসলাম বলেন,নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে কৃষক অ্যাপ এর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। নিবন্ধনের সময়সীমা ১৫ডিসেম্বর পর্যন্ত। তার পর ধান সংগ্রহ শুরু হবে। খোজ নিয়ে দেখা গেছে, বাজারে ধানের দাম বেশি থাকায় সরকারী গুদামে ধান দেওয়ার জন্য নিবন্ধনে কৃষকদের কোন আগ্রহ নেই। ধান সংগ্রহ নিয়ে চরম দুরচিন্তান রয়েছেন খাদ্য অধিদপ্তর। এদিকে উপজেলায় একটি মাত্র অটোরাইচ মালিক চুক্তিবদ্ধ পত্রে স্বাক্ষর না করে পাওদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মিল চাতাল মালিকগন নাম গোপন রাখার শর্তে বলেন, ব্যবসার মুলপুজি হারানোর সম্ভাবনায় তারা অর্থ বছর চুক্তিবদ্ধে অনিহা দেখাতে বাধ্য হন। চাল সংগ্রহ উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট ইউএনও কে উদেশ্যে করে বলেন, অটোরাইচ মিলের পরিবর্তে হ্যাচকো মিলের চাল গুদামে সংগ্রহ করা হলে চালের দাম কমে আসতো, অটোমিলে খরচ বেশি হওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম, এলএসডি কর্মকর্তা আশরাফুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited