শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১১ পিএম, ২০২২-১২-১৪
ফজলুল করিম ,গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর তামাবিল বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মা।
বুধবার দুপুরে তামাবিল স্থলবন্দর ও বধ্যভূমি পরিদর্শন করেন তিনি। ভারতীয় হাই কমিশনার তামাবিল ইমিগ্রেশনে প্রবেশ করলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি ভারতের পোর্ট এবং অভিভাসন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার নীরজ কুমার জয়সওয়াল, সেকেন্ড সেক্রেটারী মি. রাম প্রকাশ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলামসহ কাস্টমস, বিজিবি ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
বধ্যভূমি পরিদর্শনকালে এটি দুই দেশের সীমান্তের খুব নিকটবর্তী হওয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকরটির সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজে জটিলতার বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান ভারতীয় হাই কমিশনার মি. প্রণয় ভার্মার কাছে তুলে ধরেন। এ সময় মি. প্রণয় ভার্মা ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited