শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০১ পিএম, ২০২২-১২-১৭
মোঃমিজানুর রহমান বাহার , ভালুকা উপজেলা প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও বীর শহিদদের রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও বিজয় র্যালী করেছে উপজেলা ও পৌর বিএনপি একাংশের নেতারা। ১৭ই ডিসেম্বর শনিবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিশাল র্যালী ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, নজরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, শ্রী শ্বপন বনিক, উপজেলা বিএনপির সদস্য আঃ হামিদ কারী, সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মামুন, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, রাশিদা বেগম, দিনা আক্তার প্রমুখ। পরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited