শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২২-১২-১৭
মাহাবুব রহমান বিপ্লব, রংপুরঃ রংপুরেরর বদরগঞ্জে উপজেলা ভুমি সার্ভেয়ার ও অফিস সহকারী নুরুজ্জামানের ঘুষ গ্রহণ ও ফেরতের স্বীকারোক্তি ভিডিও স্যোসাল মিডিয়াল ভাইরাল হয়ে পড়েছে। উল্লেখ্য, বদরগঞ্জে উপজেলায় ১টি পৌরসভা সহ ১০ইউনিয়নের কৃষকগন জমি সংক্রান্ত কাজে উপজেলা ভুমি অফিসে গেলে সার্ভেয়ার সাবিনা ইয়াসমিন ও অফিস সহকারী নুরুজ্জামান জমি খারিজ ও মিসকেস বাবদ সরকারি ফ্রি ছাড়াও বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন এবং নিরিহ মানুষদের কে ভয়ভীতি ও হয়রানী করে আসছেন। ভুমি অফিসের সাবিনা ইয়াসমিন ও নুরুজ্জামানের মতো বাকী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। সুষ্ঠ তদন্ত হলে কেচো খুরতে রাঘব বোয়াল বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে সাহেবগঞ্জ এলাকার বাবলু মন্ডল বলেন খারিজ বাবদ সার্ভেয়ারকে ৩০হাজার টাকা দিয়েছেন। অন্যদিকে দামোদরপুর ইউনিয়নের সুইট বলেন, অফিস সহকারী নুরুজ্জামানকে মিসকেস বাবদ ৫হাজার টাকা দিয়েছেন। টাকা নিয়েও কাজ করে দিতে না পারায় ভুক্তভুগি সুইট বালুয়াভাটা রেলগেটে দেখা পেয়ে টাকা ফেরতের চাপ দেন, এ সময় নুরুজ্জামান টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভুগির কাছ থেকে সময় চেয়ে নেন। এদিকে সার্ভেয়ার সাবিনা ইয়াসমিনের নিকট অফিস চলাকালীন জিজ্ঞেসা করিলে তিনি বলেন, বাবলু নামে আমি কাউকে চিনি না , ওনি যার মাধ্যমে আমাকে দিয়েছেন আমি তাকে মিঠিয়ে (ফেরত) দিয়েছি। তার এ বক্তব্য গোপনে মোবাইলে ভিডিও ধারন করেন সাংবাদিক মাহাবুব রহমান বিপ্লব । সাধারণ জনগনের কাছ থেকে সার্ভেয়ারের অতিরিক্ত টাকা আদায় ও ঘুষ ফেরতের স্বীকারোক্তি ভিডিও উপজেলা ভুমি অফিসের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কে অবগত করার পরও তিনি তাদের বিরুদ্ধে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই । এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও তদবির খুটির জোরে ওই সাভেয়ার ও অফিস সহকারী ভুমি অফিসে দায়িত্বে বহাল থাকায় সচেতন মহলে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। অবশেষে স্যোসাল মিডিয়ায় উপজেলা ভুমি অফিসের সাভেয়ার সাবিনা ইয়াসমিন ও অফিস সহকারী নুরুজ্জামানের ঘুষ গ্রহণ ও ফেরতের স্বীকারোক্তি ভিডিও ভাইরাল হলে উধতন কতৃপক্ষের টনক নড়ে। এদিকে ভুক্তভোগী ও সচেতন মহল দুর্নীতিবাজ ভুমি অফিসের সাভেয়ার ও অফিস সহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশন ও ভুমি মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited