শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৮:১৫ পিএম, ২০২২-১২-১৭
আব্দুস সবুর খান, টঙ্গীঃ টঙ্গীতে সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী বিজয় মেলা জমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার শিশু কিশোর ও নানা বয়সের দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। মেলায় হস্থ ও কুটির শিল্পসহ নানা ধরনের বাহারি স্টল বসানো হয়েছে। বিজয় মেলার বিজয় মঞ্চে প্রতিদিন বিকেল থেকে বিষয় ভিত্তিক আলোচনাসহ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আজ শনিবার তৃতীয়দিন আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। সম্মিলিত সাংস্কৃতিক জোট ,টংগী’র সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো: শহীদ উল্লাহ, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও টংগী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া।
“শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই “-এ স্লোগানকে সামনে রেখে গত ১৪ ডিসেম্ব টঙ্গী সরকারি কলেজ মাঠে এ বিজয় মেলার উদ্বোধনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সভাপতিত্ব করেন জোট সভাপতি এড.শওকত আলী। স্বগত বক্তব্য রাখেন বিজয় মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেকানুল ইসলাম শাহী। ২৫ ডিসেম্বর মেলার সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিজয় মেলা উপলক্ষে। টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited