শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২২-১২-২৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস'র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জাসাস'র আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ডিসেম্বর) ভোর ৬.৩০ঘটিকার সময় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ঘটিকার সময় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জাসাস'র আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা ও পরিচালনা করেন, জেলা জাসাস'র সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হাসান মন্ডল।
বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নাজমুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সদর উপজেলা জাসাস'র সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, কাজিপুর উপজেলা জাসাস'র সভাপতি আলাল হোসেন, সিরাজগঞ্জ পৌর জাসাস'র সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারিক, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা জাসাস'র সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, শহর যুব দলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদস্য সচিব রুবেল আহমেদসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited