শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৫ পিএম, ২০২২-১২-২৮
বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রচারণা ব্যাপকভাবে জমে উটেছে। আগামী ৩১শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছেনা নানা প্রতিশ্রুতি। আসন্ন এ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনটি প্যানেল। এই ৩টি প্যানেল শুরু থেকে এখন অব্দি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটের মাঠে ব্যাপক সাড়া পেয়েছেন ৩নং ব্যালটের প্রার্থী রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ। ইতিমধ্যে ভোটারদের মাঝে গুঞ্জন উঠেছে ৩ নং ব্যালটকে বিজয়ী করতে সকল ভোটার শিক্ষক ও শিক্ষিকারা একাট্টা হয়েছেন। এছাড়াও৩ নং ব্যালটকে বিজয়ী করতে প্রার্থী ছাড়াও সাধারণ ভোটাররা প্রচারণা করতে দেখা গেছে।
রঞ্জন চন্দ্র পোদ্দারনামে এক ভোটার জানান, ভোটারদের আস্থা রয়েছে ৩নং প্যানেলের প্রতি। তাছাড়া শিক্ষকদের স্বার্থ রক্ষায় এবং শিক্ষকদের পাশে থেকে যারা কাজ করবেন আমরা তাদেরকে ভোট দেব। এখন পর্যন্ত ভোটের মাঠে মনে হচ্ছে এখন ৩ নং প্যানেল এগিয়ে আছে।
সালমা আক্তার নামে এক শিক্ষিকা বলেন, এমনপ্রার্থীকে ভোট দেব যে প্রার্থী সব সময় সকল জায়গায় শিক্ষকদের কল্যাণের বিষয় নিয়ে প্রতিনিধিত্ব করবে। আসন্ন নির্বাচনে শিক্ষক বান্ধব নেতাকে ভোটদিয়ে জয়যুক্ত করব।
৩নং ব্যালটের সভাপতি প্রার্থী রেবেকা সুলতানা বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষকদের কল্যাণে ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। এবং নির্বাচনে ভোটারদের যা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। মাঠের অবস্থা বেশ ভালো জয় আমাদের প্যানেলের হবে।
উল্লেখ্য, আসন্ন এ শিক্ষক নির্বাচনে ২০৪টি বিদ্যালয়ের ১২২৫ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ৩টি প্যানেল অংশগ্রহণ করছেন। ৩টি প্যানেলে ৩৯টি পদের জন্য মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সর্বোচ্চ সাধারণ সম্পাদক পদে ৩ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited