শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২৩-০১-০৫
মুহা. মনজুরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২-এর সমাপনী অনুষ্ঠান ৭ জানুয়ারি ২০২৩ বিকাল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এবং বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম ও বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
আলোচনার শেষভাগে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোকচিত্র ধারণ করা হবে এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশসহ ১১৪টি দেশ অংশ গ্রহণ করেছে। গত ৮ ডিসেম্বর ২০২২, সকাল ১১ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১১৪টি দেশের ৪৯৩ জন শিল্পী এ শিল্পযজ্ঞে অংশগ্রহণ করে। বাংলাদেশি শিল্পী হলেন ১৪৯ জন এবং বিদেশি শিল্পী হলেন ৩৪৪ জন।
নির্বাচিত শিল্পকর্মের মধ্য থেকে ৫ সদস্যের জুরি বোর্ড ৯ জনকে পুরস্কারের জন্য মনোনিত করে। জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)।
জুরি বোর্ডের সভাপতি বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ‘গ্র্যা- পুরস্কার’ প্রাপ্ত ৩ জন শিল্পীর প্রত্যেককে ৫ লক্ষ টাকা এবং ‘সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত’ ৬ জনকে প্রত্যেককে ৩ লক্ষ করে অর্থ মূল্য, ক্রেষ্ট, স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করা হয়।
গ্র্যা- পুরস্কার পেলেন- শিল্পী সুশান্ত কুমার অধিকারী (বাংলাদেশ), শিল্পী ইয়াসমিন জাহান নুপুর (বাংলাদেশ), শিল্পী হ্যারল্ড স্কোলে (নেদারল্যান্ড); সম্মানসূচক পুরস্কার পেলেন- শিল্পী ফারিহা জেবা (বাংলাদেশ), শিল্পী জয়তু চাকমা (বাংলাদেশ), শিল্পী মামুর আহসান মাহতাব (বাংলাদেশ), শিল্পী ময়নুল ইসলাম পল (বাংলাদেশ), শিল্পী সুমন চন্দ্র দাস (বাংলাদেশ), শিল্পী এনা সিলভিয়া মালহাডো (পতুর্গাল)।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited