চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে নারী ছিন্তাইকারী চক্রসহ আটক ৫ গাজাঁ ও ইয়াবা উদ্ধার

মুরাদনগরে নারী ছিন্তাইকারী চক্রসহ আটক ৫ গাজাঁ ও ইয়াবা উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২০ পিএম, ২০২৩-০১-১০

মুরাদনগরে নারী ছিন্তাইকারী চক্রসহ আটক ৫ গাজাঁ ও ইয়াবা উদ্ধার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ অভিনব সব কৌশলে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সক্রিয় সংঘবদ্ধ কিছু ছিন্তাইকারী চক্রকে পুলিশ গ্রেফতার করেছে। এদের  মধ্যে একটি নারী চক্র ছিনতাই করে শুধু ব্যাকিং আওয়ারে ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয় চক্রটি। তাদের কৌশল গায়ের উপর বমিসহ বিভিন্ন নাপাক ময়লা দিয়ে পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ। মুরাদনগর থানা পুলিশের হাতে ধরা পড়া এ চক্রের ৩ নারী সদস্য থেকে পুলিশ পেয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। অপর দিকে পৃথক পৃথক অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজা ও ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে মুরাদনগর থানা পুলিশ। পৃথক পৃথক অভিযানে পুলিশ সোমবার  উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ইসলামি ব্যাংকের নিচ থেকে ওই তিন নারী ছিন্তাইকারী, সকালে জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রাম এলাকায় একটি সিএনজি থেকে গাজাঁ ব্যবসায়ী ও দুপুরে কামাল্লা  ইউনিয়নের নোয়াগাও গ্রাম থেকে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত নারী ছিন্তাইকারীরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শহীদনগর এলাকার আতাউর রহমান ড্রাইভারের স্ত্রী আলেয়া বেগম (২৫), দাউদকান্দি থানার গৌরীপুর (পশ্চিম, ভাসমান অবস্থান) এলাকার রাসেলের স্ত্রী নুপুর তাসলিমা (৩২), তিতাস থানার রাশেদ মিয়ার মেয়ে বৈশাখী লিমা (১৯)। 
মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার মুরাদনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে ডালিম (৩৮) ও একই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আক্তার হোসেন (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ হইতে দশ হাজার টাকা উত্তোলন করেন এক নারী। পরে ওই নারী কাচাঁবাজারের দিকে যাওয়ার পথে ইসলামি ব্যাংকের নিছে পৌছলে ৩জন নারী অবরোধ সৃষ্টি করে এবং এবং হাতের বাজারের ব্যাগে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়। তাৎক্ষনিক টাকার মালিক নারী ওই ছিনতাইকারীদের জড়িয়ে ধরে। পরে পুলিশ এসে ওই ৩ নারী ছিন্তাইকারীদের গ্রেফতার করে। 
অপর দিকে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই ওমর ফারুক ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের উত্তর পাড়া বেড়িবাধ রাস্তায়  মুরাদনগর হইতে বাখরাবাদ গামী একটি সিএনজি গাড়ীকে থামানোর জন্য সিগনাল দিলে সিএনজি গাড়ীর চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া শামীম মিয়ার চায়ের দোকানের সামনে সিএনজি গাড়িটি ফেলে অজ্ঞাত চালক সহ আরো ১ জন পালাইয়া যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ২০ (বিশ) কেজি গাজাঁ উদ্ধার করে। একই দিন দুপুরে কামাল্লা  ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুরাদনগর টু রামচন্দ্রপুর গামী পাকা রাস্তার উপর থেকে ডালিম (৩৮) ও আক্তার হোসেন (৩১) কে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত ৩ নারী ছিন্তাইকারীদের বিরুদ্ধে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে  আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর