শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৫ পিএম, ২০২৩-০১-১৪
মোঃ মাহামুদুল ইসলাম, পঞ্চগড় : হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলায়।শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস আবহাওয়া পর্যেবক্ষক মোঃ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। গত কাল তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।এদিকে,তবে দিন বারার সাথে সাথে সূর্যের দেখা মিলছে। দিনভর মিষ্টি রোদে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ছিন্নমূল,খেটে খাওয়া,দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা। কিন্তু বিকেলের পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা।৮ থেকে ১০ এর মধ্যে থাকলে মৃদু শৈত্য প্রবাহ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এদিকে, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে শীতের তীব্রতা বাড়ায় জেলার হাসপাতাল গুলোতে প্রতিদিন বেড়েই চলছে শীতজনিত রোগীর ভিড়। এদের শিশু ও বৃদ্ধরা শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিভিন্ন সুত্রে জানা যায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ সেচ্ছাসেবী সংগঠন গুলো। এলাকার উচ্চবিত্তদের এই ছিন্নমূল শীতার্ত এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited