শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৩-০১-১৬
ষ্টাফ রিপোর্টার : মীরসরাইয়ের ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ৩টায় একটি অভিযান পরিচালনা করেন মোঃ সাদেকুর রহমান, স্টেশন কর্মকর্তা, ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি এর নেতৃত্বে সহযোগী স্টেশন কর্মকর্তা মো: মনিরুজ্জামান সুমন ও সঙ্গীয় স্টাফসহ একটি দল। এবিষয়ে ধুমঘাট বন শুল্ক ও পরিক্ষণ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট নামক এলাকায় অবৈধভাবে পরিবহন কালে সেগুন চিড়াইকাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্টো ড: ১৪-৬৭৩৩ সংকেত দিয়ে থামানো হয় এবং তাৎক্ষনিক তল্লাশী করে কোন বৈধ ট্রানজিড পাশ না পাওয়ায় অবৈধ বনজদ্রব্য বোঝাই গাড়িটি জব্দ করা হয়।
এসময় গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বনজদ্রব্য বোঝাইকৃত গাড়ীটি ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়িতে আনা হয়। আটককৃত বনজ দ্রব্য পরিমাপ করে আনুমানিক ২১৩ টু:=১১৭.১৯ ঘনফুট সেগুন চিড়াইকাঠ পাওয়া যায়। এবিষয়ে চট্টগ্রাম বন আদালতে একটি বন মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited