শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩১ পিএম, ২০২৩-০১-১৬
মো: কামাল উদ্দিন : নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে চাঁদাবাজীর কথিত অভিযোগে ৩ জন সাংবাদিক গ্রেফতারে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা "বাংলাদেশ সংবাদ প্রতিদিন" (বিএসপি) সুষ্ঠ তদন্তপুর্বক দোষীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে। ১৩ জানুয়ারী'২৩ ইং শুক্রবার নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় আব্দুর রউফ সিকদার প্রকাশ খোকন হুজুরের বিরোদ্ধে স্থানীয় ভূক্তভোগী কিছু জনগনের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি টিপু সর্দার অন্যান্য ২ জন সাংবাদিককে সাথে নিয়ে অনুসন্ধানে যান। আব্দুর রউফ সিকদার প্রকাশঃ খোকন হুজুর নিজে সাংবাদিকদের কাঁছে তথ্য গোপন করে কৌশলে ভাড়াটিয়া মাস্তানদের দিয়ে কথিত চাঁদাবাজীর অভিযোগ তুলে তাদের অপদস্ত করে পুলিশে সোপর্দ্দ করে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কর্তাদের জ্ঞাতার্থে বিএসপি সম্পাদনা পরিষদের পক্ষে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফের কৌতুহল হচ্ছে, সাংবাদিকরা যদি দির্ঘদিন থেকেই চাঁদাই দাবী করে আসছিল, তাহলে মামলার বাদী আব্দুর রউফ প্রকাশ খোকন হুজুর পুর্বে কেন তাদের ব্যাপারে থানায় অভিযোগ দেননি বা মামলা করেননি! অন্যদিকে সাংবাদিকরাতো সন্ত্রাসী বা ছিনতাইকারী নয়, চাঁদা না দিলে তারা ছোরা'র ভয় দেখিয়ে টাকা দাবী করবে তা কতটুকু যৌক্তিক তাও রহস্যজনক। গ্রেফতাকৃত সাংবাদিক টিপু সর্দার দির্ঘদিন থেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিন- এর নড়াইল জেলা প্রতিনিধি হিসাবে সততা, সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছিল। দির্ঘদিনের পেশাদারিত্বে তার বিরোদ্ধে অসততা ও অস্বচ্ছতার কোন অভিযোগ ছিলনা। পেশাদার সাংবাদিকরা দেশ-মাটি ও মানুষের কল্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সমাজের স্বার্থপর মহল কতৃক বিভিন্ন জায়গায় বারবার হেনস্তার শিকার হচ্ছে, এহেন পরিস্থিতিতে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় তথাকথিত চাঁদাবাজীর মামলায় অভিযুক্ত সাংবাদিকদের ব্যাপারে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিতে নিরপেক্ষ পেশাদারিত্বে অগ্রনী ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেছেন "বিএসপি" প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited