শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৪ পিএম, ২০২৩-০১-১৯
মাহাবুব রহমান বিপ্লব, রংপুর : রংপুরের বদরগঞ্জে মামা ভাগ্নে বাহিনীর তান্ডবে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মির্থ্যা ডাকাতি মামলায় আদালতে হাজিরা দিতে দিয়ে আটক হয়েছেন চারবার নির্বাচিত ওয়ার্ড ইউপি সদস্য মাজেদ আলী। গতকাল বৃহষ্পতিবার দুপুরে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ওয়ার্ড ইউপি সদস্য আটকের ঘটনা নিশ্চিত করেছেন। সম্প্রতি, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বুজরুক বাগবার গ্রামে মামা জয়নুল আবেদিন ও আপন ভাগ্নে ওয়ার্ড ইউপি সদস্য মাজেদ আলীর মধ্যে ইটভাটা ব্যবসার লেনদেন ও জমাজমি বিরোধের জের ধরে দুই পক্ষের মাঝে এক সংঘর্ষে উভয় পক্ষেই আহত ও প্রায় ৩০টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামা জয়নাল বাহিনীর পক্ষে ওয়ার্ড ইউপি সদস্যকে প্রধান আসামী করে কয়েক জনের নামে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় জামিনের জন্য মাজেদ মেম্বার আদালতে উপস্থিত হলে আাদালত তাকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। মাজেদ মেম্বারের মা কান্নাভরা কন্ঠে বলেন, আমার আপন ছোট ভাই জয়নুল আবেদিন পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমার ছেলে মাজেদ মেম্বারের নামে মির্থ্যা ডাকাতি মামলা করেছেন,এ মির্থ্যা প্রত্যাহার ও আমার সন্তানের মুক্তির জন্য সু বিচার কামনা করছি। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শান্তু চৌধুরী বলেন, ওই ওয়ার্ডে মামা ভাগ্নের বিরোধ কে কেন্দ্র করে গ্রামে উভয়পক্ষে হামলা ও ভাংচুর ঘটনা ঘটে কিন্তু কোন ডাকাতির ঘটনা ঘটেনি বলে দাবী করেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ওয়ার্ড ইউপি সদস্য মাজেদ আদালতে আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited