শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৩-০১-২১
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাক্সরাজ ঘুমটি গ্রামের শহিদুল আলমের ফসলি জমিতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এর আগে শহিদুল আলমের ছেলে মোস্তফা ফয়সাল ফরিদ গত নভেম্বরে ২৪ শতক জমিতে গম,সরিষা ও পিঁয়াজ রোপণ করে। রোপণ কৃত জমিতে গত ১০ জানুয়ারি ২০২৩ ইং গভীর রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষা,গম ও পিঁয়াজের গাছগুলো হলুদ বর্ন হয়ে গেছে। ফসলি জমি লাগোয়া বাড়ীর বাসিন্দা মোঃ দায়ীমুল ইসলাম জানান, তিনি আনুমানিক রাত সাড়ে ১১টায় বাড়ি ফিরছিলেন এসময় (১) মোঃ অলিয়ার রহমান পিতা মোঃ সফিকুল ইসলাম (২) মোঃ আবু হানিফ পিতা মোঃ আজিজুল হক (৩) মোঃ রিংকু পিতা মোঃ ছয়ফুল ইসলাম জমি থেকে বিষ প্রয়োগের মেশিন সহ বেরিয়ে যাচ্ছিলেন। সুত্র মারফতে জানা যায়, বাদীপক্ষ শহিদুল আলমের সাথে দীর্ঘদিন ধরে আজিজুল হকে সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিহিত হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখিবার আদেশ দেন বিজ্ঞ আদালত। বাদী শহিদুল আলম প্রতিবেদকে বলেন ৭০ শতক জমি আমি এবং আজিজুল হক দুই নামে ক্রয় করি। তার অংশের জমিটুকু সে বিক্রি করে দিয়েছেন আমার অংশের টুকুও জোরপূ্র্বক দখলে রেখেছে। গত নভেম্বরে আমি ১০৭০,৭১ এবং ৭৩ দাগে ২৪ শতাংশ জমি পজিশনে নিয়ে ফসল আবাদ করতে থাকি কিন্তু তাঁরা পূর্ব শত্রুতার জের ধরে আমার ফসলি জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে। ক্ষতিপূরণসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শহিদুল আলম। এদিকে আজিজুল হক জানান, দীর্ঘদিন এই জমি তার দখলে আছে। ইউক্যালিপটাস, সুপারী গাছ জমির চারপাশে লাগিয়েছি। ফসলি জমিতে আমরা বিষ প্রয়োগ করিনি। তারা নিজেই এঘটনা সাজিয়ে আমাদেরকে হয়রানি করা চেষ্টা করছে। এদিকে আজিজুল হকে কনিষ্ঠ ছেলে আবু হানিফ জানান,জমি আমাদের দখলে ছিল এখনো আছে। তারা জোরপূর্বক দখলের চেষ্টা করেছিল দখল করতে না পারায় আমাদের হয়রানি করার জন্য বিষ প্রয়োগের নাটক সজিয়েছে।এদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, ফরিদ গম,সরিষা ও পিয়াজ লাগিয়েছিল।ওরা গরিব কৃষক। জমিতে যারা বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে তাদের শাস্তি হওয়া উচিত।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited