চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই : ৪০ লাখ টাকার ক্ষতি

হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই : ৪০ লাখ টাকার ক্ষতি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২৩-০২-০১

হোমনা বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই : ৪০ লাখ টাকার ক্ষতি

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পোল্ট্রি, মুদী, গুড়, কসমেটিক্স দোকান এবং গুদামঘরের মালামালসহ ১০টি দোকান  সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে; স্থাপনা এবং মালামালসহ অন্তত ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা।

গতকাল বুধবার ভোর ছয়টার দিকে বাজারের ফারুক উদ্দিনের মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রফিক, হালিম, অলিউল্লাহ ও জালু মিয়ার ৪টি পোল্ট্রি, ইউনুছ মিয়া ও মন্টু সাহার ২টি মুদি, ইয়ামিনের ১টি গুড়, মো. হুমায়ূন কবীর ও শফিউল্লাহর ৩টি কসমেটিক্স দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। লোকজন তা পরিষ্কারের কাজে ব্যস্ত।

শাহীন স্টোরের মালিক মো. হুমায়ুন কোভিদ জানান, তার দোকানের অন্তত ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

মালিক ও ব্যবসায়ী মো. ফারুক উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তাদের স্থাপনাসহ ব্যবসায় প্রতিষ্ঠানের প্রায় বিশ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। 

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. উসমান গনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। দশটি দোকান পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করে বলেন, জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এছাড়া হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার লীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর