চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের 

ইসলামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৩৭ পিএম, ২০২৩-০২-০৭

ইসলামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের 

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়নের পচাবহলা মধ্যপাড়া গ্রামে চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগিদের অভিযোগ। 
হত্যা মামলা দায়ের করায় ইসলামপুর থানা পুলিশ নারী-পুরুষসহ তিন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়াসহ হত্যার রহস্য ধুম্রজালের সৃষ্টি হয়েছে। 
সরেজমিন গিয়ে প্রত্যক্ষদশী ও এলাকাবাসিদের মাধ্যমে জানাযায়, গত ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে একই এলাকার বাসিন্দা সদাগর আলী এবং তাহের আলীর পৈত্তিক সম্পত্তি বসতভিটা ভাগ ভাটোয়ারা হয়। ওই বিরোদের জেরধরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওইদিন সদাগর আলীর বাড়ীতে বিরোধ নিস্পত্তির জন্য সালিশি বসেন। পরে গ্রামের মাতাব্বরগণ বিরোধ নিষ্পত্তি করতে উভয়ের জমি আমিন নিয়ে মাপজোক শুরু করেন। ওই সময় দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত চেনা মন্ডল বাড়ীর আঙ্গিনায় একটি চেয়ারে বসে ছিলেন। হঠাৎ সবার অজান্তেই চেনা মন্ডল চেয়ার থেকে পড়ে গেলে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ শুনে শালিসির লোকজনসহ প্রতিবেশীরা বাড়ী আঙ্গিনায় পড়ে থাকতে দেখে চেনা মন্ডলের মাথায় পানি ঢালার পর ঘটনাস্থলে সে মারা যায়। একাধিক সূত্রে জানা যায়, এলাকার কুচক্রিমহলের বিভিন্ন প্ররোচনায় মৃত চেনা মন্ডলের মৃত্যুকে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ১৩ জনকে আসামী করে নিহতের পুত্র জাফর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫। ভুক্তভোগীর, ফারুক, নুর মোহাম্মদ, সিরাজ,মহিজল,শিরিনা ও হোসেন জানায়, চেনা মন্ডল কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভূগছেন। পুর্ব শত্রুতার জের ধরে স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় হত্যা হিসেবে প্রচারণা চালিয়ে লাশ বাণিজ্যের পায়তারা করাসহ মিথ্যা হত্যা মামলার আসামি করে আমাদের হয়রানি করছেন বলে অভিযোগ করছেন। 
সালিশিতে উপস্থিত মাতাব্বরগণের মধ্যে আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ(দুলাল),হাসমত,সিরাজ, হারুনুর রশিদ,মুলা মোল্লা ও সাবেক ইউপি সদস্য তোতা জানান, নিহত চেনা মন্ডল দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। তারা আরো জানান,শুনেছি সে অসুস্থ্য হয়ে চিকিৎসা থাকাকালীন সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। সদাগর ও তাহের আলীর বাড়ীভিটা জমি নিয়ে ভাগ ভাটোয়ারা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরোধ নিষ্পত্তি করার জন্য সালিশে বসেন। সেদিন মৃত চেনা মন্ডলেরর পরিবারের সাথে জমিজমা নিয়ে কোন বিরোধ ছিলনা। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে গিয়ে দেখি, সে চেয়ার থেকে পড়ে রয়েছে। তাই আমরা তড়িগড়ি করে তার মাথায় পানি দেই। কিন্তুু ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। চেনা মন্ডলকে কেউ কোন আঘাতও করে নাই। তিনি ক্যান্সার রোগ ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন বলে একাধিক সুত্রে জানা যায়। ইউপি মেম্বার বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুমন মিয়া জানান, চেনার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জানতে পারি চেনা ও তার পরিবারে সাথে সওদাগর আলী কিংবা তাহের আলীর সাথে কোন প্রকার দন্ধ ছিলনা। দীর্ঘ দিনধরে চেনা মন্ডল অসুস্থ ছিলেন। তাদের অভিমত এ ঘটনায় এলাকার কিছু কুচক্রিমহল মৃত ব্যক্তিকে নিয়ে বড়ধরণের বাণিজ্য করার চেষ্টা করছেন। ইসলামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্বাক্ষীদের জেরা করা হচ্ছে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর