চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ কামাল হোসেন এবং মো: রফিকুল ইসলাম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ কামাল হোসেন এবং মো: রফিকুল ইসলাম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩১ পিএম, ২০২৩-০২-০৮

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ কামাল হোসেন এবং মো: রফিকুল ইসলাম

বিহারী চাকমা :   রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে ও উৎসাহ উদ্দীপনার মধ্যে  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়।  

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতিতে সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া রাবিপ্রবি'র কর্মচারী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী। 

নির্বাচিত এ কার্যনির্বাহী সমিতি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন রাবিপ্রবি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচিত সদস্যবৃন্দকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড.কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে।  এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান। 

নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রক্টর, রেজিস্ট্রার সহ উপস্থিত সকল শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ প্রধান নির্বাচন কমিশনার, রাবিপ্রবির প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি জনাব জুয়েল সিকদার নির্বাচন কমিশনার ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা এবং সেতু চাকমা, সহকারী রেজিস্ট্রার (এস্টেট) নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত থেকে নির্বাচনে অংশ গ্রহণকারী সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা,  রাবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সমিতির ২য় নির্বাচন। এ নির্বাচিত কমিটি আগামী ২ বছরের জন্য কার্যকরী থাকবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর