চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশ বর্তমানে দুঃসময় পার করছে - নজরুল ইসলাম খান

দেশ বর্তমানে দুঃসময় পার করছে - নজরুল ইসলাম খান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০৪ পিএম, ২০২৩-০২-১২

দেশ বর্তমানে দুঃসময় পার করছে - নজরুল ইসলাম খান

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'দেশ বর্তমানে দুঃসময় পার করছে । এই সরকারের হাতে সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। ৯০ হাজার টাকার ঋণ নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করছে।

শনিবার(১১ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  কুলকান্দী বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি । 

নজরুল ইসলাম খান আরও বলেন, 'চুরি-চামারি করে দেশটাকে শেষ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট করে ফেলেছে। উন্নয়নের নামে দেশটাকে পঙ্গু করে দিয়েছে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচী দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে গৃহ যুদ্ধের পথে ঢেলে দিতে চায়।

বিএনপির এই নেতা আরও বলেন, 'আওয়ামী স্বৈরাচার সরকারকে বিদায় জানাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ রাজপথে নেমে এসেছে। মাত্র ১৯দিনের ব্যাবধানে বিদ্যুতের দাম দুই দফায় বাড়িয়েছে যারা তারা জনগনের সরকার হতে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আগামী সংসদ নির্বাচন জনগণ মেনে নিবে না। 

নজরুল ইসলাম খান বলেন, ‘যে দলের জেলা পর্যায়ের অঙ্গ দলের নেতা দুই হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়, সেই দলের আরও যারা ঊর্ধ্বতন নেতা আছেন, ক্ষমতাবান ব্যক্তিরা আছেন তারা কি পরিমাণ সম্পদের মালিক এটা অনুমানের বিষয়। এভাবে দেশটা চলতে পারে না।’

তিনি সরকারের প্রতি প্রশ্ন রাখেন, আপনারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। কেন ভাই ৪১ সালের পরে কি বাংলাদেশ থাকবে না? জনগণ ভোট দিলে ১৪শ বছর ক্ষমতায় থাকেন। তত্ত্বাবধায়ক সরকার দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল ওয়াহাব মাষ্টার কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলামের সভাপতিত্বে পদযাত্রা শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর