শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৫ পিএম, ২০২৩-০২-১৫
মোঃ মাহামুদুল ইসলাম,পঞ্চগড় : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহাল।আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এই কর্মসূচীর সমাবেশ আয়োজন করা হয়।কর্মসূচিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
সময় টিভির রিপোর্টার আব্দুর রহিমের আয়োজনে ও রিপোর্টার সোহাগ হায়দারের সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর প্রতিনিধি সরকার হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক খবরের প্রতিনিধি কামরুল ইসলাম কামু, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি আব্দুর রউফ, সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েলসহ গণমাধ্যম কর্মীরা। এসময় বক্তারা, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান।
একই সাথে দেশের সকল সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited