চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গোবিন্দগঞ্জে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘গাইবান্ধা জেলা ইজতেমা’

গোবিন্দগঞ্জে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘গাইবান্ধা জেলা ইজতেমা’

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৭ পিএম, ২০২৩-০২-১৮

গোবিন্দগঞ্জে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘গাইবান্ধা জেলা ইজতেমা’

শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : গোবিন্দগঞ্জে লাখো মুসল্লীর কন্ঠে আমিন আমিন ধ্বনিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াতের তিন দিন ব্যাপী ‘গাইবান্ধা জেলা ইজতেমা’।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা ইজতেমা কমিটির আয়োজনে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াজিউল্লাহ। মোনাজাতে দূর দূরান্তের হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রায় ২০ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহো ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসুল্লিরা। 
ইজতেমায় জেলার ৭ উপজেলাসহ দেশের ও ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেয়। এ সময় মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি তাবলীগ জামায়াতবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতি কাজে বের হওয়ার অঙ্গীকার করেন।
ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুসহ ৭ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন বলেন, সুষ্ঠ ভাবে ইজতেমা পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি করা হয়েছে। গোবিন্দগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ইজতেমায় অংশগ্রহণ করা মুসল্লিদের নিরাপত্তাসহ কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) ভোর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় গোবিন্দগঞ্জে ‘গাইবান্ধা জেলা ইজতেমা। গাইবান্ধা জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জের কাটা নামক স্থানে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে তিনদিনের এই ইজতেমা শুরু হয়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর