শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৮ পিএম, ২০২৩-০২-২৩
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রয়াত মেয়র মরহুম এন.এম হাসান খান ও আনোয়ার খাঁনের স্মরণে দেবগ্রাম পর্বপাড়া পুরাতন মসজিদ সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত। এই সময় জনাব মোঃ সার্জন খানের সভাপতিত্বে ও মোঃ রামিন খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও প্রধান মেহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। বক্তারা বলেন, দেশের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার যুব সমাজকে খেলার মতো সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক থেকে দুরে রাখার প্রত্যয়ে এ আয়োজন। আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে প্রয়াত মেয়র মরহুম এন.এম হাসান খান ও আনোয়ার খাঁনের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটি প্রায় দুই মাসের এই প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফাইনাল খেলা উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসাবে আখাউড়া পৌরসভার ৮'নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাবুল মিয়া ও ৭'নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জান্নাত হোসেন ঈশান। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, শরীফ হাজারী সোনার বাংলা দেবগ্রাম দক্ষিণ পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব বনাম ইমন খান পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ইমন খান পূর্বপাড়া স্পোর্টিং ক্লাব, রানার্সআপ হয় শরীফ হাজারী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৩২" ইঞ্চি এলইডি টেলিভিশন। এই সময় অতিথি, খেলোয়াড় ও সাংবাদিকদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এতে উঠতি যুবকদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের কথা জানান আয়োজকরা। খেলায় বিজয়ী দলের প্রতি খেলোয়াররা জানান, বিজয়ী হওয়াটা বড় কথা নয়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পারাটাই খুশির বিষয়। প্রতিযোগীতার প্রতিষ্টাতা ও আয়োজক জিয়াউল হাসান সানি ও মোঃ রামিন খান জানান, তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রতি বছর ব্যাডমিন্টনের এ আয়োজন করা হবে। যাতে করে তরুণ সমাজ মাদকের নেশার দিকে না ঝুঁকে খেলার মতো সুস্থ বিনোদনমুখী হতে পারে। তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচ্ছ্বাস থেকে আমরাও আনন্দিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খায়রুল বাশার রিপু, আখাউড়া ৭'নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ এলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ লিটন ভূঁইয়া, আখাউড়া মায়ের দোয়া ইলেকট্রনিকের প্রোপাইটর মোঃ মাহাবু ভূঁইয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান মোল্লা, সাংবাদিক আফজাল খান শিমুল, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ্ রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ তজিবুর রহমান, দেবগ্রামের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জুলামিন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মোঃ সুমন বিন সাঈদ, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited