চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রযুক্তির পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রকৃতি সুরক্ষা অপরিহার্য

প্রযুক্তির পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রকৃতি সুরক্ষা অপরিহার্য

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৩৯ পিএম, ২০২৩-০২-২৫

প্রযুক্তির পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রকৃতি সুরক্ষা অপরিহার্য

জিএসএস নিউজ ডেস্ক :   প্রযুক্তির পূর্ণাঙ্গ বিকাশের স্বার্থে প্রকৃতি সুরক্ষা অপরিহার্য বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘বর্তমান সময়ের আধুনিক বিষয় হচ্ছে ফ্যাশন টেকনোলজি। ফ্যাশনকে আমরা যতোই আধুনিক করি- প্রকৃতির অ্যাবসোলিউট রংয়ের কাছে যাওয়া খুবই কঠিন। আমরা যা কিছু করছি তার সব কিছুই প্রকৃতির মধ্যে আছে। যে রংয়ে আপনি সাজাতে চান, সৃজনশীলতায় যা কিছু করতে চান- সেটির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের প্রকৃতি। প্রকৃতি থেকে আপনি অনবরত নিতে পারবেন। ফ্যাশন অ্যান্ড টেকনোলজি হচ্ছে জরুরি এবং সমকালীন বিষয়। আপনি যতোই আধুনিক হবেন, প্রযুক্তি নির্ভর হবেন- ততবেশি প্রকৃতিকে সুরক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ এবং ‘স্মার্ট বাংলাদেশ গড়ায় অ্যাপারেল ও ফ্যাশন ডিজাইন প্রফেশনাল কোর্সের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমরা যেন ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে এমন জায়গায় না পৌঁছাই যেখানে এর প্রকৃত শিক্ষককে ধ্বংস করা হয়। যদি প্রকৃতি আমাদের হাতে ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন- আমাদের সকল সৃজনশীলতার মূল রিসোর্স নিঃশেষ হয়ে যাবে। সুতরাং প্রযুক্তির বিকাশের সঙ্গে প্রকৃতিকে আরও বেশি আধুনিক, সুন্দর ও অপরূপ সাজে রাখবার দায়িত্ব ফ্যাশন ডিজাইনার এবং প্রাকটিশনারদের বড় কাজ। প্রকৃতির সঙ্গে বিজ্ঞানের, প্রযুক্তির এবং সৃজনশীলতার সমন্বয় করতে পারলে এক অভাবনীয় সুন্দর পৃথিবী তৈরি হবে।’

শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘চার বছর তোমরা এই ক্যাম্পাসে পড়ালেখায় থাকবে। এই সময়ের মধ্যে চাইলে দুর্দান্ত কিছু করা সম্ভব, যদি সময়টাকে কাজে লাগাও। যদি তুমি মনে কর- মুখরিত করবে ক্যাম্পাস। আসবে-যাবে। সময় কাটাবে। তাইলেও সময় চলে যাবে। কিন্তু চার বছর পর মনে হবে তুমি বিষণ্ন্ন। এই সোসাইটি থেকে তুমি আইসোলেটেড। কিন্তু চার বছর যদি কাজের মধ্যে কাটাও, সৃজনশীলতা ও মেধা-মনন বিকাশের মধ্যে কাটাও তাহলে তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হবে। গ্লোবাল ওয়ার্ল্ডে গ্লোবাল সিটিজেন হবে। নবীন-বরণের দিনে সিদ্ধান্ত নিতে হবে কোনটি বেছে নিবে। বাংলাদেশ পাল্টে গেছে। নতুন কিছুর সঙ্গে যদি নিজেকে না পাল্টাতে পারো, তাহলে সেটি একটি সংকট বয়ে আনতে পারে।’

অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর