শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৩-০৩-০৪
শরিফ মোহাম্মদ সুজন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত মো.বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।
শনিবার (৪ মার্চ )সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপভ্যান ধাক্কা দেয়। পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited