চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোয়াখালী জেলা আ’লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপ

নোয়াখালী জেলা আ’লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৭ পিএম, ২০২৩-০৩-০৬

নোয়াখালী জেলা আ’লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপ

শরিফ মোহাম্মদ সুজন, নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের গাড়িতে ডিম নিক্ষেপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

রোববার রাত থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়ির সামনের অংশে দুটি ডিম নিক্ষেপের পর ডিমের ভাঙ্গা অংশসহ তোলা ছবি ভাইরাল হয়ে পড়ে।

মো. আবুল খায়ের নামের একজন তার ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে লেখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়ার গাড়িতে পঁচা ডিম নিক্ষেপ করেন সদর উপজেলার আন্ডারচরের সাধারণ জনগণ।

মো. এরশাদ নামের আরেকজন তার ফেসবুক আইডিতে লেখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে গু এবং ডিম মেরে বয়কট করলো নোয়াখালীর জনগণ।

এভাবে অসংখ্য ফেসবুক আইডিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সুবর্ণচর উপজেলা পরিষদের ব্যবহৃত সরকারি গাড়িটির সামনের গ্লাসে দুটি ডিমের ভাঙ্গা অংশসহ তোলা ছবি পোস্ট করে নানা ধরনের মন্তব্য করা হয়।

খবর নিয়ে জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলার পশ্চিম মাইজচরা হাজী আবদুল ওহাব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুল হাকিমকে জবাই করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল।

প্রতিবাদ সমাবেশ শেষে তাঁরা দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের একরামুল করিম চৌধুরী বাজার সংলগ্ন আওয়ামী লীগ নেতা খুরশিদ আলমের ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় একরামুল করিম চৌধুরী বাজারে রাখা জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। পরে ওই ডিম নিক্ষেপের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এরপরই তা ভাইরাল হয়ে পড়ে।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফেরদৌস মিয়া বলেন, জনগণ এই ধরনের কোন ঘটনা ঘটাননি। আমরা যখন খুরশিদের বাড়ি থেকে খেয়ে আসলাম, তখন দেখি জেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম সাহেবের গাড়ির সামনের গ্লাসে ডিমের ভিতরের অংশ লেপটে আছে এবং গাড়ির মধ্যে ডিমের খোলস পড়ে আছে। পরে গাড়ির ড্রাইভারসহ আমরা গাড়ির গ্লাস পরিস্কার করে দিই।

তিনি বলেন, আমরা আমাদের নেতাদের সম্মান করি, তাই রাতে খোঁজখবর নিয়ে জানতে পারি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল ও ফরহাদ নামের দুটি ছেলে ছোট দুজন বাচ্চাকে দিয়ে ডিম কিনে এনে এই ঘটনা ঘটিয়েছে। আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব বলেন, বিষয়টি আমরা দেখার পরপরই ঘটনা কারা করেছে, তা চিহিৃত করেছি। একজন হলো ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী রুবেল ও আরেকজন এক সময়ে শিবির করতো ফরহাদ। রুবেল ডিম মেরেছে আর ফরহাদ ছবি তুলে ফেসবুকে ভাইরাল করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

তিনি বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ির পাশাপাশি সাধারণ সম্পাদক মেয়র শহিদুল্যাহ খান সোহেলের গাড়িতেও ডিম মেরেছে। আমরা এটা মেনে নিতে পারছি। তাই রাতেই আমাদের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। আমরা চাই আইনিভাবে এটার বিচার হোক।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত রুবেল ও ফরহাদের মুঠোফোনে কল করা হলেও ফোন ব্যবস্ত পাওয়া যায়।  তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল বলেন, এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার গাড়িতে কোনো ডিম নিক্ষেপ করা হয়নি।  

এসবিষয়ে জানতে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের মুঠোফোনে কল করা হলে অন্য একজন ফোন রিসিভ করে বলেন, স্যার রেস্টে আছেন, কথা বলা যাবে না।

 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর