শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২৩-০৩-০৬
আতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পাট দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার শহরে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বির্ণিমান’। অনুষ্ঠানে পাট চাষী, ব্যবসায়ী, বীজ সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো: মকবুল হোসেন সরকার, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখান করে পাটের উপর নির্ভরশীল ও পাট জাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো এবার জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited