শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০০ পিএম, ২০২৩-০৩-১৪
এফ আই রানা, পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি : ১৩ মার্চ (সোমবার) বাংলাদেশ শিক্ষক সমিতি (বি টি এ) পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে, লালমনিরহাট এমপিওভূক্ত বে- সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী সরকারীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক পালিত কর্মসূচি বাস্তবায়নে পাটগ্রাম তারকনাথ (টি.এন) স্কুল এন্ড কলেজ শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ওয়ালিউর রহমান সোহেল।তিনি লালমনিরহাটের এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগন বৈষম্যের শিকার উল্লেখ করেন এবং এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে পাটগ্রাম উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগন সহ সংগঠনের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব প্রধান, পাটগ্রাম টিএন স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এএইচএম মোমিনুল হক কোয়েল উপস্থিত ছিলেন ।বেলা ৩ টায় শান্তিপূর্ণভাবে সাংবাদিক সম্মেলন এর সমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাটগ্রাম উপজেলায় আগামী ২০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী সমাবেশের ঘোষণার মাধ্যমে শেষ হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited