শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০১ পিএম, ২০২৩-০৩-১৬
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন সাকুর পৃষ্ঠপোষকতায় ও হাঁড়ির খোঁজে বাড়ি সংগঠনের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সংবর্ধনায় পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আওয়ামী লীগ নেতা গাজী ইলিয়াস, আস্থার সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, হাঁড়ির খোঁজে বাড়ির পরিচালক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুছ ছালাম ভূঁইয়া প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited