চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা অনুষ্ঠিত

মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৩ পিএম, ২০২৩-০৩-২৯

মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের সাহিত্য সভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম:  মক্কা মুকাররামায় সিলেট লেখক ফোরামের উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মক্কা নগরীর মিছফালাহ এলাকার একটি হোটেলে ২৮ মার্চ মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি, ইউ.কে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা লন্ডনের প্রবীণ সাংবাদিক কবি কে এম আবুতাহের চৌধুরী। সভায় সমাজ পরিবর্তনে লেখকদের ভূমিকা সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক শরিফুজ্জামান চৌধুরী তপন। স্বরচিত কবিতা ‘আমি একজন মুক্তিসেনা ‘আবৃত্তি করেন কবি কে এম আবুতাহের চৌধুরী । আলোচনায় অংশ নেন মশিউর রহমান চৌধুরী মামুন ,আজাদ খান , সুলাইমান মোল্লা, প্রকৌশলি মাসুম । প্রধান অতিথির বক্তব্যে কবি কে এম আবুতাহের চৌধুরী বলেন, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের নেতৃত্বে সিলেট লেখক ফোরাম সমাজ , শিক্ষা , কমিউনিটি ও লেখক-সাংবাদিকদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, শুধু বাংলাদেশে নয়, লন্ডন, সৌদি, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ফোরামের উদ্যোগে সাহিত্য সভার আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে আরও বেশি করে তুলে ধরে প্রশংসা অর্জন করেছে লেখক ফোরাম। আমরা এসব কার্যক্রমকে সাধুবাদ জানাই। শরীফুজ্জামান চৌধুরী তপন তাঁর বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে লেখক ,কবি ও সাহিত্যিকদের ভূমিকা অপরিসীম। সমাজের সকল বৈষম্য ,অবিচার ,অনাচার ও বিরাজমান সমস্যা নিয়ে লেখকরা কলম ধরেন। সৌদি আরবে হজ্ব ও ওমরা যাত্রীদের সমস্যা নিয়ে কথা বলতে হবে । এখানে বসবাসরত ৫০ লাখ শ্রমিকদের সমস্যাও তুলে ধরতে হবে। সভার সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, এই মক্কা শহর ছিল প্রাচীণ বড় বড় কবিদের শহর । এক সময় এ শহর ছিল কুফরী , শিরকী ও মূর্তি পূজার শহর । মহানবী হযরত মুহাম্মদ (সা:) একটি বর্বর ও অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর সন্ধান দিয়েছিলেন ও একটি সুন্দর সমাজ নির্মাণ করেছিলেন ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর