শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২৩-০৪-১২
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের উলিপুর উপজেলার হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ট্যাব বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, উলিপুর উপজেলার হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ৩জন ও ১০ শ্রেণির ৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে গত ৫ এপ্রিল উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ট্যাব বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী ৯ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে যথা নিয়মে ট্যাব বিতরণ করা হলেও ১০ম শ্রেণির বেলায় ২নং রোলধারী রফিকা আক্তারকে ট্যাব বিতরণ না করে ৫নং রোলধদারী ফারজানা আক্তারকে ট্যাব বিতরণ করা হয়। অভিযোগে জানা যায়, ৫নং রোলধারী ফারজানা আক্তার উক্ত বিদ্যালয়ের সভাপতির মেয়ে। সেই সুবাধে সভাপতি মোঃ ফজলুল হক ও প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক প্রভাব খাটিয়ে ২নং রোলধারী রফিকা আক্তারকে ট্যাব বিতরণ করে ৫নং রোলধদারী ফারজানা আক্তারকে ট্যাব বিতরণ করে। এ ব্যাপারে ভোক্তভোগী রফিকা আক্তার উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উলিপুর পরিসংখ্যা কর্মকর্তা বরাবর গত ১০ এপ্রিল একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আপনাদের যা করণীয় তা করেন। এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited