শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৫ পিএম, ২০২৩-০৪-২৮
সাঈদ মৃধা: গাজিপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের গাছা থানা এলাকার কথিত যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডলের ভয়ে ভিটেমাটি ছাড়া একাধিক পরিবার। একাধিক অসহায় পরিবারের পৈতিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়া, মিথ্যা মামলা, হামলা, সম্পদ ফিরে পেতে ও জীবন নাশের হুমকি থেকে বাঁচতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের এ মানববন্ধন করেন। ভুক্তভোগীরা জানান, গাছা থানা এলাকায় একটি সন্ত্রসী রাজত্ব কায়েম করেছে জুয়েল মন্ডল। তার ভয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারেন না। মাদকের সামরাজ্য তৈরি করেছেন এই কথিত যুবলীগ নেতা। এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাইফুল ইসলামের স্ত্রী মোছা: সালমা বেগম সাংবাদিকদের জানান, আমার ভাই ও বাবাকে জিম্মি করে, মামলা ও মেরে ফেলার হুমকি দিয়ে জায়গাসহ বাড়িঘর জুয়েলের সন্ত্রাসীবাহিনী দিয়ে দখলে নেয়। আমরা এখন নিরাপত্তায় ভুগছি। দীর্ঘদিন যাবত এলাকা ছাড়া হয়ে ছন্নছাড়া জীবন যাপন করছি। তিনি আরো বলেন, আমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েও ক্ষ্যান্ত থাকেননি জুয়েল। আমাদের পরিবাররের লোকদের মামলা ও মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অন্য ভুক্তভোগী এরশাদের স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামী এরশাদকে বেশ কয়েকবার হামলা চালিয়ে যখম করেন। এখন আমরা বাড়িঘর থেকে বিতারিত। এরপরও সব সময় আমাদের হুমকি দিয়ে যাচ্ছেন। কোন দিক না পেয়ে জাতীয় প্রেসক্লাবে এসে মানববন্ধন করতে বাধ্য হয়। একই মানববন্ধনে মমতাজ বেগম নামের অপর এক ভুক্তভোগী সাংবাদিকদের জানান, আমি আমার নিজ জমি বিক্রি করলে রাশেদুজ্জামান ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অনেক অনুরোধ করার পর সাড়ে ৩লক্ষ টাকা চাঁদা নিয়ে যান। এর পর আমাদের আর একটি বাড়ি বিক্রি করতে চাইলে তিনি বিক্রি করতে বাঁধা দিচ্ছেন। তিনি বলেন, আমাদের ভিটেমাটি ফিরে পেতে যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল স্যারের কাছে জোর অনুরোধ জানাই আমাদের পৈতিক সম্পত্তি ফিরে পেতে যেন তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited