শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৪:৩৭ পিএম, ২০২৩-০৫-০৯
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে মেয়র পদে ৮জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৮জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৩ জনসহ মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০ ভোট কেন্দ্র তিন হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, তিন হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ছয় হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।
নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী এড. আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টি এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টি মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহনুর ইসলাম (হাতি) ও হারুন অর রশীদ (ঘোড়া)।
রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited