শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৩-০৫-১০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : হোমনায় পরিবেশ দূষণের দায়ে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানা বন্ধ করে দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় পৌরসভার বাগমারা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, হোমনা পৌরসভার বাগামারা গ্রামে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানা গড়ে উঠে। যা থেকে এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ত বিশেষ করে রাতের বেলায় যখন চামড়া পুড়ানো হত। চামড়া পোড়া গন্ধে এলাকার মানুষের জনজীবন ছিল বিপর্যস্ত। বাগমারা এলাকা থেকে কিছুদিন ধরেই অবৈধ কারখানাটির বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল । পরে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা স্যারের নির্দেশনায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিকপক্ষ স্বীকার করেন কারখানা স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কোন কাগজপত্রই তাদের কাছে নেই এবং চামড়া পোড়ানোর সময় বায়ু দূষনকারী যে ভয়ানক দুর্গন্ধ নির্গত হয় সেটি নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা সেখানে নেই। এসব অপরাধে কারখানা মালিক রাজীব চৌধুরীর পক্ষে ঘটনাস্থলে উপস্থিত তার শাশুড়ি খোদেজা বেগমকে বায়ু দূষণ বিধিমালা, ২০২২ এর ১৭ বিধি অনু্যায়ী আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, কিছুদিন পূর্বে নিলখী ইউনিয়ন এর সিনাইয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একইরকম বায়ু দূষনকারী ও দুর্গন্ধ সৃষ্টিকারী আরো একটি অবৈধ চামড়া পুড়ানোর কারখানা বন্ধ করে দেয়া হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited