শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪০ পিএম, ২০২৩-০৫-১৬
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সেবা ক্লিনিক নামের ওই বেসরকারি প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেবা ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেবা ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় অস্ত্রপাচার কক্ষেই আঁখিনুর নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে। মঙ্গলবার বেলা ১২টা দিকে ওই কিøনিক সিলগ্যালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজেদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সেবা ক্লিনিকে অস্ত্রপাচার কালে ভুল চিকিৎসায় আখিনুর (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হওয়ার অভিযোগ উঠে। এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ক্লিনিকের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ক্লিনিকের অভ্যর্থনাকারী ভ্রাম্যমাণ আদালতকে ওই কিøনিকের কোনো বৈধ কাগজপত্র দেখা পারেনি। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিক সিলগালা করে দেন। একই সাথে অভ্যর্থনাকারী মোসা লিমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজেদুর রহমান বলেন,‘ সেবা ক্লিনিক নামের ওই বেসরকারি প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited