শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৩-০৫-১৬
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে অবৈধভাবে বরখাস্ত করেছে বর্তমান ম্যানেজিং কমিটি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন নিজে বাদী হয়ে নাগেশ্বরী সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-১৪৯/২৩, তারিখ ০৯/০৪/২০২৩ইং।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন দীর্ঘদিন যাবৎ সুনাম ও সততার সহিত বিদ্যালয়টি পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে গত ১১ মাস আগে নির্বাচিত কমিটি দায়িত্ব ভার গ্রহণ করে। উক্ত বিদ্যালয়ের ৪টি ৪র্থ শ্রেণির ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্যের নিমিত্তে ও নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও কিছু সদস্য অন্যায় ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস,এম গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেন।
এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য মোস্তফা কামাল বলেন, আমি একজন ম্যানেজিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমাকে কোন কিছু অবহিত না করে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী শিক্ষক মোঃ আজহার আলী ও মোঃ আব্দুল ওহাব জানান, আমরা ম্যানেজিং কমিটির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য। আমরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বরখান্তের ব্যাপারে অবহিত নই।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, আমরা নিয়ম মেনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে বরখাস্ত করে এস,এম গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited