শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৪ পিএম, ২০২৩-০৫-২০
এফ আই রানা পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধিঃ- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নিয়ে একাধিক সেবা প্রত্যাশীকে হয়রানির অভিযোগ উঠেছে। এর আগে উপজেলার শতাধিক প্রাথমিক শিক্ষক এ কর্মকর্তাকে একই ঘটনায় একঘন্টা অবরুদ্ধ করে রাখেন। জেলা, উপজেলা জুড়ে এ কর্মকর্তার ঘুষ নেওয়া এবং সেবাগ্রহীতাদেরকে হয়রানির একাধিক ঘটনা প্রকাশ্যে আসলেও সংশ্লিষ্ট অধিদপ্তর তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি (সিরাজুল ইসলাম) বলে ভুক্তভোগীদের দাবি। জানা গেছে, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) তৃতীয় শ্রেণির কর্মচারী আবুল কালাম আজাদ ১৯৯৩ সালের ডিসেম্বর সরকারি চাকুরিতে যোগদেন। এ পদে নিয়োগপ্রাপ্ত কনিষ্ঠ কর্মচারীদের বেতন পূর্বে যোগ দেওয়া কর্মচারীদের বেতনের চেয়ে বেশি হওয়ায় ২০০৫ সালে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেতন সমতাকরণে জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পুনঃনির্ধারণের তথ্য বিবরণী হালনাগাদ করতে আদেশ দেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরের মাধ্যমে আইবাস প্লাস ও পে ফিক্সেশন অনলাইনে বেতন নির্ধারণী তথ্য হাল নাগাদ করতে কাগজপত্র ২০১৯ সালের জুলাই মাসে জমা দেন আবুল কালাম আজাদ। আজাদ অভিযোগ করে বলেন, ‘বেতন পুনঃনির্ধারণে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বলেন, অনুমোদন নিতে উপরের কর্মকর্তাদেরকে টাকা দিতে হবে। না হলে কাজ হবে না। ৩৫ হাজার টাকা দেই তাঁকে। হচ্ছে -হবে বলে ৯ মাস ঘুরানোর পর সমতাকরণ বেতন হবে না বলে জানান। তখন তিনি ২৫ হাজার টাকা ফেরত দেন। তাঁর পরামর্শে ২০২২ সালের অক্টোবরে নাটোর জেলার লালপুর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একই পদের কর্মচারীদের বেতন পুনঃনির্ধারণী অনুমোদনের কাগজপত্রের কপি সংগ্রহ করে হিসাবরক্ষণ কর্মকর্তাকে দেই। তখন তিনি কাজ করে দিতে পারবো বলে, আগের ১০ হাজার টাকা বাদ দিয়ে নতুন করে ৩০ হাজার টাকা চায়। আমি কয়েকজনকে স্বাক্ষী রেখে টাকা দেই। উনি টাকা নিয়ে আবারও হয়রানি করতে থাকেন। গত বুধবার (১৮ মে) দুপুরে ওই কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। শারিরীক প্রতিবন্ধী আজাদ বলেন- আমি এ ঘটনার বিচার চাই।’ পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্লিজ আমাকে বিরক্ত করবেন না।’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘হিসাবরক্ষণ কর্মকর্তা কয়েকদিনের মধ্যে কাজ করে দিতে চেয়েছেন। না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাবেন। ঘুষ নেওয়া ও অভিযোগের ব্যাপারে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।’ গত ২০২১ সালের ০৪ মে ঘুষ দাবি করায় হিসাবরক্ষণ কর্মকর্তাকে উপজেলার শতাধিক প্রাথমিক শিক্ষক ক্ষুব্ধ হয়ে ঘন্টাব্যাপী তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited