চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলনগর ভূমি অফিস' হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন গ্রাহক

কমলনগর ভূমি অফিস' হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন গ্রাহক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৪২ পিএম, ২০২৩-০৬-০৩

কমলনগর ভূমি অফিস' হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন গ্রাহক

শাহরিয়ার কামাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় ভূমি সপ্তাহ পালনের পর গত ১০ দিনে কোনো প্রকার হয়রানি ছাড়াই সেবা নিয়েছেন পাঁচ শতাধিক গ্রাহক। ডিজিটাল পদ্ধতির ছোঁয়ায় পাল্টে গেছে এনালগ যুগের চিত্র। চলমান পদ্ধতির মাধ্যমে পাল্টে যাওয়া বহুমুখী কার্যক্রমের আওতায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় এখন মুগ্ধ গ্রাহকরা। জানা যায়, গত ২২মে দেশব্যাপী হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ভুমি মন্ত্রণালয়ের ঘোষিত "স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" শীর্ষক দিবস উদযাপনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফেরদৌস আরার উদ্যোগে ভূমিসেবা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভোগান্তিহীন ও স্মার্ট ভূমি সেবার বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা হয়। যে কারণে গত একসপ্তাহে পাঁচ শতাধিক গ্রাহক ভোগান্তিহীন ভূমিসেবা গ্রহণে এগিয়ে আসেন। হয়রানিমুক্ত সেবা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে। উপজেলার চরলরেন্স সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে গত একসপ্তাহে সেবা গ্রহণকারী আবুল কাশেম, মনির হোসেন, আবুল কালামসহ অনেকেই জানান, বর্তমান সরকারের স্মার্ট ভূমি সেবা প্রদানের মাধ্যমে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পেতে এখন আর ভোগান্তি পোহাতে হয় না। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে অতি অল্পসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি অফিস হতে ভোগান্তিহীন সেবা পেয়েছেন বলে জানান তারা। উপজেলার চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র দিকনির্দেশনায় তিনি গত একসপ্তাহে দেড়শতাধিক গ্রাহককে ভূমি বিষয়ক যাবতীয় সেবা প্রদান করেছেন। এর মধ্যে রয়েছে- (ক) অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমান ভূমি উন্নয়ন কর সম্পূর্নভাবে অনলাইনে গ্রহণ ও তথ্য প্রদান। (খ) ই-নামজারির আবেদন গ্রহণ। (গ) নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক বিতরণ। (ঘ) অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা। (ঙ) অনলাইনের মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ ও তথ্য প্রদান। (চ) এছাড়াও মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তরসহ জনগণকে সকল সেবা প্রদান করা হয় বলে জানান তিনি। একইভাবে চরলরেন্স, চরকালকিনি ও হাজিরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তারা জানান, হয়রানিমুক্ত ভাবে প্রায় চার শতাধিক গ্রাহককে ভূমি সপ্তাহের স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করেছেন তারা। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা বলেন, সরকারের স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে দক্ষ,স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া ভোগান্তিহীন ভূমি সেবা বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর