চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুমকীতে ইউপি নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি - আজ বর্ধিত সভা 

দুমকীতে ইউপি নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি - আজ বর্ধিত সভা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৫ পিএম, ২০২৩-০৬-০৩

দুমকীতে ইউপি নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি - আজ বর্ধিত সভা 

 জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি পটুয়াখালী:  দুমকীতে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কে হচ্ছেন নৌকার মাঝি! এ নিয়ে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুমকি উপজেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে শ্রীরামপুর ইউনিয়নে ২জন ও লেবুখালী ইউনিয়নে ৪জন প্রার্থী ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। আর দলীয় প্রার্থী চুড়ান্ত করতে লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগ আজ রবিবার সকাল ১০টায় পাগলার মোড়ে ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিকেল ৩ টায় জনতা কলেজ চত্বরে বর্ধিত সভার আয়োজন করেছে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের তৃণমূল থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সমর্থন ও আস্হা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করে চলছেন। 

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান  আমিনুল ইসলাম সালাম। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।  ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত, সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক দূরদর্শিতা, জ্বালাময়ী বক্তব্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এলাকার  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অপর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত দুমকি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধা। তিনি গত এক বছর ধরে এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন,  হাটবাজারে গনসংযোগ, ইউনিয়নের সর্বত্র চষে বেড়াচ্ছেন।

অপরদিকে লেবুখালী ইউনিয়ন আ'লীগ সূত্রে জানা গেছে, দলীয় ফরম কিনেছেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা। তিনি দুমকি উপজেলা আ'লীগের দুর্দিনে চারদলীয় জোট সরকারের আমলে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উপজেলা আ'লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, লেবুখালী ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অপর এক তরুণ উদীয়মান নেতা গত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী লেবুখালী ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম শাহ‌আলম আকনের ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন। তিনি এলাকায় যুবসমাজে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতাদের স্নেহভাজন হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

 দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামীলীগ রাজনীতিতে নতুন মুখ জজকোর্ট পটুয়াখালী ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) এর আইনজীবী এডভোকেট সালাহউদ্দিন বাপ্পি।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আ'লীগের অপর এক সদস্য মনিরুল ইসলাম রুহুল।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ বর্ধিত সভার মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আজ সিদ্ধান্ত নিয়ে তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

#

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর