চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীর দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে কাজ করছেন মির্জা ফখরুল: দাবী পরিবারের

নরসিংদীর দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে কাজ করছেন মির্জা ফখরুল: দাবী পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৩ পিএম, ২০২৩-০৬-০৫

নরসিংদীর দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে কাজ করছেন মির্জা ফখরুল: দাবী পরিবারের

আসাদুুুুজ্জামান বাদল, নরসিংদী প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নরসিংদীতে পদবঞ্চিত জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে নিহত দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমানের পরিবার। সোমবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের বড় ভাই ও হত্যা মামলার বাদী মো. আলতাফ হোসেন।

সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন বলেন, অস্ত্র ব্যবসায়ী, ছিনতাই ও হত্যা মামলার আসামীদের দিয়ে জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়। এই নিয়ে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী চালাচ্ছিল জেলা ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামসহ পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এই জেরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের নির্দেশে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যান্যরা গুলি করে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামকে হত্যা করে।

এই ঘটনায় খোকনসহ জড়িতদের আসামী করে থানায় হত্যা মামলা হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত ছাত্রদল নেতাদের পক্ষে কোন প্রকার শোক জানিয়ে বিবৃতি দেননি। উল্টো তিনি মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের পক্ষ নিয়েছেন। মহাসচিবের কাছে নিহত ছাত্রদল নেতার চাইতে খুনীরা গুরুত্বপূর্ণ। তাই তিনি হত্যা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে ও সরকার দলীয় তকমা লাগিয়ে দলের জড়িত প্রকৃত খুনীদের আড়াল করতে চাইছেন।  তিনি খোকনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিবৃতি দেন হত্যার শিকার ছাত্রদল নেতাদের ঘটনায় চুপ থেকে উল্টো মিথ্যা বিবৃতি দিয়েছেন।   

গত ২৫ মে বিকেলে নরসিংদীর চিনিশপুরে খায়রুল কবীর খোকনের বাসভবন সংলগ্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান এবং ছাত্রদল নেতা আশরাফ হোসেন। এঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর দুইভাগে বিভক্ত হয় নরসিংদীর ছাত্রদল। গত ২৫ মে খায়রুল কবির খোকনের বাসভবনের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ২ ছাত্রদল নেতা।

নিহতদের পরিবারের দাবী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নির্দেশে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। খায়রুল কবির খোকনকে বাচাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা বিবৃতি দিয়েছেন।#
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর