শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৩-০৬-০৮
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজারে গড়ে উঠেছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ মহাসড়কের যানবাহন, বাজারে যাতায়াতকারী লোকজন ও ব্যবসায়ীরা। চাঁদা না পেয়ে যেকোন কর্মকান্ড ঘটাতে ভয় পাচ্ছে না কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা। কিশোর গ্যাংয়ের আদলে রয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে বেধরক মারপিট করে ছিনতাই করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সলঙ্গা থানার আমলী আদালতে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আসামী করে মামলা দায়ের করে সিফাত উল্লা তন্ময় (২২) এক তরুন ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, সলঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের আব্দুল্লাহেল কাফির পূত্র সিফাত উল্লা তন্ময় (২২) দীর্ঘদিন ধরে ঘুড়কা বাজারস্থ আকন্দ সুপার মার্কেট প্রতিষ্ঠিত করে দোকান ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ঘুড়কা নতুনপাড়া গ্রামের আমিরুল ইসলামের পুত্র সুমন সেখ (২০), তরিকুলের পুত্র মোন্নাফ (২১), মালেকের পুত্র অনিক (১৯), হানিফের পুত্র শাহিন (২০), সাইদুলের পুত্র রনি (১৯), শফিকুলের পুত্র সবুজ (১৯), আশরাফের পু্ত্র সোহেল (২০), আব্দুল আলীমের শাকিব (১৯), রিপন (২০) ও জগন্নাথপুর গ্রামের হবির পু্ত্র নয়ন (২১), নুর নবীর পুত্র রিপন (১৮) মাঝমধ্যেই মোটা অংকের চাঁদা দাবী করে আসত। চাঁদা দাবির বিষয়ে সিফাত উল্লা তন্ময় কর্ণপাত না করে কিশোর গ্যাংয়ের সদস্যদের পিতা ও স্থানীয় মুরুব্বিদের অবগত করেন। স্থানীয় মুরুব্বিদের অবগত করার ফলে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা এতে ঈর্ষান্বিত, রাগান্বিত ও ক্রোধান্বিত হয়। কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা সিফাত উল্লা তন্ময়কে মারপিট ও ছিনতাই করার জন্য বিভিন্ন প্রকার কূটকৌশল করতে থাকে। এরই এক পর্যায়ে ৩ জুন ২০২৩ইং তারিখে সিফাত উল্লা তন্ময় চক গোবিন্দপুর কলাতলা গ্যারেজ মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা সংঘবদ্ধ হয়ে সিফাত উল্লা নিকট ৩ লক্ষ চাঁদা দাবী করে। সিফাত উল্লা ৩লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা সিফাত উল্লাকে বেধরক মারপিট করে ২৩ হাজার ৫'শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিফাত উল্লাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited