চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদী সদর-১আসনে আওয়ামী লীগের মনোনয়নে কামরুল হতে পারেন নতুন চমক !

নরসিংদী সদর-১আসনে আওয়ামী লীগের মনোনয়নে কামরুল হতে পারেন নতুন চমক !

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২৩-০৬-১১

নরসিংদী সদর-১আসনে আওয়ামী লীগের মনোনয়নে কামরুল হতে পারেন নতুন চমক !

আসাদুজ্জামান বাদল(নরসিংদী) : রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।ভাগ্য সুপ্রসন্ন হলে যে কারো জন্য খুলে যেতে পারে নতুন দুয়ার।যেমনটা ঘটেছিল গত নরসিংদী পৌরসভা নির্বাচনে। প্রথমে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয় নরসিংদী যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকারকে।তিনি নরসিংদীর স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ মেয়র লোকমান হত্যাকা-ের অভিযুক্ত হওয়ায় অনেকেই তখন লোকমান পরিবারের রাজনীতির শেষ দেখেছিলেন।কারণ মোঃ কামরুজ্জামান কামরুল লোকমানেরই আপন ছোট ভাই।কিন্তু একদিন পরেই সেই দৃশ্যপট পাল্টে যায়।মোঃ কামরুজ্জামান কামরুল উচ্চ পর্যায়ে তদবির করে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে নৌকার মনোনয়ন এনে দিতে সমর্থ হন।যদিও তখন কেউ কল্পনাও করেনিএমনটি হতে পারে। নরসিংদী তথা সারা বাংলাদেশে তখন ব্যাপক হইচই পড়ে যায়। আমজাদ হোসেন বাচ্চুকে মেয়র হিসেবে জয়লাভ করান নরসিংদীর দুইবারের সাবেক সফল মেয়র মো:কামরুজ্জামান কামরুল।নিজেকে তিনি আবারও নরসিংদীর রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ও যোগ্য নেতা হিসাবে প্রমাণ করান।গত জেলা আওয়ামী লীগের সম্মেলনেওতিনি চমক দেখান।নরসিংদীর অনেক প্রভাবশালী নেতারা তার কোন পদ না পাওয়ার জন্য চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকেই পুনরায় দায়িত্ব দেওয়া হয়।তারা দুজনেই কামরুলের ঘনিষ্ঠজন হিসাবেই পরিচিত।আর ১ নং যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পান মোঃ কামরুজ্জামান কামরুল।কিছুদিন আগে নরসিংদীর রাজনীতিতে কপাল পোড়া সারা জীবন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা এসএম কাইয়ুমের নেতৃত্বে কিছু মানুষ নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানিক কমিশনার হত্যাকান্ডে কামরুলকে জড়িয়ে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য ওমিছিল করে। মানিক কমিশনারের স্ত্রী দাবি করেন হত্যাকা-ের জন্য কামরুল দায়ী।কিন্তু কিছুদিন পরেই মানিক কমিশনারের স্ত্রী স্বীকার করেন টাকা দিয়ে তাকে এ ধরনের বক্তব্য দিতে বলা হয়।কামরুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মূলত তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি স্বার্থন্বেষী মহল ।কামরুলের বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো বন্ধ নেই।কিন্তু কামরুল এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়। বর্তমান আওয়ামী লীগের নরসিংদী জেলা কমিটির একটা বৃহৎ অংশ কামরুলের পক্ষে অবস্থান নিয়েছেন।তারা অনেকেই প্রকাশ্যে এবং বাকিরা গোপনে কামরুলের পক্ষে অবস্থান নিয়েছেন।নরসিংদীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাই কামরুলকে এমপি হিসেবে দেখতে চান এই বিলবোর্ড দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।নরসিংদীর সর্বত্র ছেয়ে গেছে এই ধরনের বিলবোর্ডে। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন মোঃ কামরুজ্জামান কামরুল।নরসিংদী জেলা ছাত্রলীগের তিনি ছিলেন সহ-সভাপতি।তারপর তিনি কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।দুই মেয়াদে নরসিংদী পৌরসভার নগরপিতা থাকাকালীন সময়ে অসংখ্য উন্নয়নমূলক কর্মকান্ডও করুনার সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নরসিংদীর মানবিক মেয়র হিসাবে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন নেতারমধ্যে যেই গুণাবলী থাকা  দরকার তার সবকিছুই অর্জন করেছেন তিনি।তাই আগামী নির্বাচনে নরসিংদী সদর ১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে কামরুল হতে পারেন নতুন চমক এমনটাই মনে করছেন সচেতন মহল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর