শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৬ পিএম, ২০২৩-০৬-১১
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাল জালিয়াতির মাধ্যমে প্যার্টান বহির্ভূতভাবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ায় মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ২৯ মে এমপিও বাছাই ও অনুমোদন কমিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সদস্য সচিব মোঃ লুৎফর রহমান এ নোটিশ প্রদান করেরন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ী মাঝবিল পানাউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসায়। নোটিশে জানা যা, জাল জালিয়াতির মাধ্যমে প্যার্টান বর্হিভুতভাবে ওই মাদ্রাসায় কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মিথ্যা তথ্য দিয়ে জুনিয়র মৌলভী নিয়োগ দেওয়া হয়। নিয়োগে জালিয়াতির মাধ্যমে মহাপরিচালকের প্রতিনিধির আবেদন করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কোনো বেতন ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবে না তা উল্লেখ করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এলাকাবাসী জানান, মাঝবিল পানাউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসায় লাভলু মিয়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। কিন্তু মাদ্রাসা সুপার আব্দুল মতিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোপনে লাভলু মিয়াকে জুনিয়র মৌলভী পদে নিয়োগ দেন। একটি সূত্র জানায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম ও মাদ্রাসা সুপার আব্দুল মতিন যোগসাজষে এমন জালিয়াতি সংঘটিত করেছেন। শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম এ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। মাদ্রাসা সুপার আব্দুল মতিন এসব অভিযোগ অস্বীকার বলে বলেন, চিঠির জবাব দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই সুপারের বেতন বন্ধসহ নিয়োগ বাতিল করা প্রয়োজন। সেই সঙ্গে তদন্ত করে ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited