শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৬ পিএম, ২০২৩-০৬-১৬
মাষ্টার এম. কামাল উদ্দিন(চট্টগ্রাম) : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড` চট্টগ্রাম আঞ্চলিক শাখার কর্তৃক সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্টান ও আলোচনা সভা সভাপতি এম.হাবিব উল্লা সাহেবের সভাপতিত্বে ও এম.এ আজাদ চৌধুরী'র সঞ্চালনায় দৈনিক আজাদী সংলগ্ন "বৈঠক খানা" ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে -দক্ষিন জেলা মৎস্যজীবি লীগের সাবেক আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহাম্মদ,কোতোয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া,কঃহিঃরাঃ ওয়ার্ল্ড আন্চলিক কমিটির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী বাচ্চু, মহা নগর কমিটির যুগ্ন আহবায়ক এম.কামাল উদ্দিন মাষ্টার। বক্তব্য রাখেন-সহ সভাপতি এম.নুরুল হুদা চৌধুরী, এডঃ প্রদীপ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন,সালমা বেগম,মুক্তি শেখ মুক্তি,নাজমা আক্তার ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-পেশীশক্তি রাষ্ট্রগুলো আজ মানবাধিকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ফলে নামে মানবাধিকার সংগঠন থাকলেও কার্যত পদক্ষেপ নিতে বড় অসহায়!
তিনি বলেন--প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার পাশে মানব কল্যাণে কাজ করা যায়,কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড` সে রকম একটি প্লাটুন ফরম যেটি মানব কল্যানে নিবেদিত যা আজ দৃশ্যমান। অনুষ্ঠানে প্রথমে অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সংগঠনের নেতৃবৃন্দ তার পর কেক কাটার মধ্যদিয়ে মুখরিত হতে থাকে অনুষ্ঠানস্থল। একে একে সকলের বক্তব্যের শেষান্তে সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited