চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২ গ্রেফতার

হোমনায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২ গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪৭ পিএম, ২০২৩-০৬-১৯

হোমনায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২ গ্রেফতার

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় কৌশলে ফুসলিয়ে ১৩ বছরের এক কিশোরিকে দুইদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন উত্তর আকালিয় গ্রামের ইনু মিয়ার ছেলে রাবিব হাসান নাঈম (১৯) ও শ্রীমদ্দি গ্রামের রফিকুল ইসলাম সরকারের ছেলে মো. ইমন সরকার (২২)। পুলিশের এসআই ইকবাল মনির জানান, রবিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার একটি মেয়ে চিকিৎসাধীন থাকার খবর পান। পরে মেয়েটির মা গতকাল সোমবার হোমনা থানায় এসে মামলা দায়ের করলে আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গত বৃহস্পতিবার আসামী রাবিব হাসান নাইমের নানার বাড়ি উপজেলার শ্রীমদ্দি গ্রামের তোতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। কিশোরী মেয়েটি হোমনা উপজেলা সদরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শ্রীমদ্দি দরগা বাড়ির (গাঙ্কুল বাড়ি) মাঠে সমবয়সীদের সাথে খেলাধুলা করছিল মেয়েটি। এমন সময় রাবিব হাসান নাঈম (১৯) মেয়েটিকে ফুসলিয়ে সুকৌশলে তার নানা তোতা সরকারের বসত ঘরের বারান্দার রুমের ভেতর নিয়ে দুইদিন ধরে আটকে রেখে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে শুক্রবার সকাল ১০টার দিকে কিশোরীকে ছেড়ে দেয় তারা। বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা তাকে শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশে ভর্তি করায়। বিষয়টি রবিবার রাতে হাসপাতাল থেকে হোমনা থানা পুলিশকে জানানো হয়। গতকাল সোমবার মেয়েটির মা বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী রাবিব হাসান নাঈম ও ইমন সরকার গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আসামীদের বরাত দিয়ে জানান, আমামীরা এর আগেও মেয়েটিকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোমনা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর