শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৫ পিএম, ২০২৩-০৬-২২
এনামুল হক, সিরাজগঞ ব্যুরো চীফঃ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে ভিজিএফ এর চাউল দিতে হবে কথা বলে জনগনের সম্মুখে ১’শ বস্তা ভিজিএফ'র চাউল বেপারীর মাথায় তুলে দিলেন পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু। ১'শ বস্তা চাউল ৩'শ জন দরিদ্রের বঞ্চিত করে স্থানীয় চাউল ব্যাপারির নিকট বিক্রি করায় পাঙ্গাসী ইউনিয়নের জনগণের মধ্য বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপস্থিত ভিজিএফ'র সুবিধা ভোগিরা এর প্রতিবাদও করেছেন। চাউল বঞ্চিতরা বলছে, আমাদের চাউল চেয়ারম্যান না দিয়ে ব্যাপারীর নিকট বিক্রি করে দিচ্ছে। অপরদিকে চেয়ারম্যান নান্নু বলছে, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের চাহিদা অনুযায়ী ৯'শ কার্ডধারীর চাউল বস্তা পরিষদের হলরুম থেকে বের করে দেওয়া হয়েছে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৯'শ জনগনের চাউল কি করবে এটা তাদের ব্যাপার। এটাতো বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন ২০২৩ইং) তারিখে সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে হলরুমে এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০কেজি করে ভিজিএফ’র চাউল প্রায় ৩ হাজার হতদরিদ্রের মাঝে বিতরন শুরু করেন। বিতরনের মাঝখানে সাড়ে ১০টার দিকে বেপারীর ১০জন লেবাররা চেয়ারম্যানের উপস্থিতিতে পরিষদের হলরুম থেকে ৩০ কেজির ১'শ বস্তা বের করে ভ্যানযোগে অন্যত্র নিয়ে যান। চাউলের বস্তা নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা বিক্ষোভ ও প্রতিবাদ করেন।
এব্যাপারে পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ ৯'শ সুবিধা ভোগীর চাউল পরিষদের চাউল বের করে দেওয়া হয়েছে। ৩জনের ৩টি কার্ড জমা নিয়ে পুরো ৩০ কেজির ১টি বস্তা দিয়ে দেওয়া হচ্ছে। তাই তারা মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছে। এই বস্তাগুলো জনগনের মাঝে বিতরন করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল জানান, বিষয়টি চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited