শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৬ পিএম, ২০২৩-০৬-২২
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলারর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কুষ্টিয়া পুলিশে রদবদল করা হয়েছে ।
জনস্বার্থে বদলী হওয়া কুষ্টিয়ার নবাগত দুইজন অফিসার ইনচার্জকে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়। নবাগত দুই জন অফিসার ইনচার্জ হলেন জনাব সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা। নবাগত দুই জন অফিসার ইনচার্জসহ কুষ্টিয়া জেলায় কর্মরত ০৪(চার) জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে কুষ্টিয়া জেলা অফিস আদেশ মোতাবেক জনাব মজিবুর রহমান, ইনচার্জ, ক্রাইম প্রিভেনশন ইউনিট, কুষ্টিয়া, জনাব গৌতম ঠাকুর, ইন্সপেক্টর(তদন্ত), খোকসা থানা, জনাব মোঃ জব্বারুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত), মিরপুর থানা, জনাব সুকল্যান বিশ্বাস, ইন্সপেক্টর(তদন্ত), কুমারখালী থানা, কুষ্টিয়া হিসেবে জনস্বার্থে বদলী করা হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জদ্বয়কে থানায় আগত সাধারণ মানুষের সহযোগিতা, অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ ও জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহ এবং কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া, নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করাসহ বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে নবাগত অফিসার ইনচার্জদ্বয়ের প্রতি আহবান জানান।
পরবর্তীতে নবাগত অফিসার ইনচার্জদ্বয় পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited