চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুমকিতে কোরবানি উপলক্ষে জমে উঠেছে গো-হাট  

দুমকিতে কোরবানি উপলক্ষে জমে উঠেছে গো-হাট  

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫৯ পিএম, ২০২৩-০৬-২৪

দুমকিতে কোরবানি উপলক্ষে জমে উঠেছে গো-হাট  

জাহিদুল ইসলাম,  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বিক্রয়যোগ্য গবাদিপশু পনের সহস্রাধিক। উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৫ টি খামার, এলাকার তৃণমূল পর্যায়ের খামারি ও গৃহস্থ মালিকরা এসব গবাদি পশু কোরবানিতে বিক্রির জন্য লালন পালন করেছে। এরমধ্যে পাঁচ হাজার ষাঁড়, বলদ গরু ও নয় হাজার ছাগল। এছাড়াও মহিষ, গাভী, বকরী ও দুম্বা মিলিয়ে সহস্রাধিক গবাদি পশু কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। আর এসব গবাদি পশু কোরবানিতে বিক্রির জন্য জমে উঠেছে গো হাট।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, কোরবানি উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে এসব গবাদি পশু মোটাতাজাকরণে কোন ক্যামিকেল ব্যবহার করা হয়নি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তদারকি ও পরামর্শক্রমে খামারিরা গবাদি পশু লালন পালন করেছে। 

উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের চান্দখালীর খামারি বেল্লাল জোমাদ্দার সংবাদ'কে জানান, তার খামারে আসন্ন ঈদুল আজহায় বিক্রির জন্য ৯০টি উন্নত জাতের ষাড় ও গাভী রয়েছে। তিনি উপজেলা প্রানীসম্পদ দপ্তরের পরামর্শক্রমে মোটাতাজাকরণে কোন ক্যামিকেল ব্যবহার করেননি। বিভিন্ন প্রজাতির উন্নত মানের ঘাস, খড়, খৈল, ভূসি,গম,ডালের ভূসি, কুড়া খাওয়ানোর মাধ্যমে মোটা তাজাকরণ করা হয়েছে। 

হাজীর হাট এলাকার খামারি লুৎফর রহমান  জানান, তার খামারে ১৬টি  দেশী  জাতের ষাড় লালন পালন করেছেন, সবগুলোই কোরবানিতে বিক্রির জন্য ঠিক  করেছেন। বড় জাতের একটি ষাড়ের মূল্য তিন লক্ষাধিক টাকার উপরে হবে বলে আশা প্রকাশ করেন। গো খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে এবছর গবাদি পশুর মূল্য অনেক বেশি।

 শ্রীরামপুর ইউনিয়নের অপর এক খামারি সাঈদ মৃধা বলেন, তার খামারে ফ্রিজিয়ান ও স্কাইওয়াল জাতের ৪টি ষাড় কোরবানিতে বিক্রির জন্য বর্তমানে বরিশালের চরমোনাই গো হাটে আছেন। প্রতিটি ষাঁড়ের মূল্য দশ লক্ষাধিক টাকা হতে পারে আশা প্রকাশ করেন। তবে মূলধন খাটিয়ে বেশ লাভবান হবে বলে জানান তিনি।

 ইতিমধ্যে খামারিরা গবাদি পশু বিক্রি শুরু করেছে। গ্রামের কৃষক ও গৃহস্থরা  বিক্রির জন্য বিভিন্ন গবাদি পশুর হাট বাজারে উঠানো শুরু করেছে। প্রায় সকল খামারি ও মালিকদের গবাদি পশু বিক্রির জন্য তৎপর হতে দেখা যায়।

 

এব্যাপারে দুমকি উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. মশিউর রহমান সংবাদ 'কে জানান,

উপজেলার খামারি ও গৃহস্থ মালিকদের ক্যামিকেল ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে যাতে জনসাধারণ নিরাপদ স্বাস্হ্য সম্মত গবাদি পশু দিয়ে কোরবানি দিতে পারে।

 

উল্লেখ্য আসন্ন  ঈদুল আজহা উপলক্ষে এসকল গবাদি পশু স্হানীয় হাটবাজারে সহজে ক্রয়-বিক্রয়ের জন্য জনসাধারনের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন ইতিমধ্যে ৯টি অস্হায়ী ও ১টি স্হায়ী হাট বসানোর জন্য অনুমতি দিয়েছেন।

অপরদিকে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, কোরবানি উপলক্ষে উপজেলার গবাদি পশুর হাট বাজার গুলোতে পুলিশ টিম জাল টাকার সনাক্ত কারী মেসিন সহ মনিটরিং করছে এবং যাতে মলমপার্টি, ছিনতাই বা কোন রকম অপরাধ মূলক কার্যক্রম সংঘঠিত না হয় সে বিষয়ে কঠোর অবস্থানে আছি।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর