শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৮ পিএম, ২০২৩-০৭-০৪
জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ খলিলুর রহমান।
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নুরুল আমিনের দুমকি উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আবেদনের প্রেক্ষিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় দুমকি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
খলিলুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নুরুল আমিন তালা প্রতীক। সে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটি অভিযোগ দাখিল করেছেন। যাহা কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা নির্বাচনে আমার ভাবমূর্তি নষ্ট করার একটি পাঁয়ে তারা মাত্র। উক্ত ওয়ার্ডে আমি বরাবর বিপুল ভোটে নির্বাচিত সদস্য ছিলাম। এলাকায় আমি সততা-নিষ্ঠার সাথে শালীস ব্যবস্থা, উন্নয়নমূলক কাজ করেছি। তাই আবার এলাকার জনগণের অনুরোধে তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার সুনাম নষ্ট করার জন্য আমার ছেলে মোঃ আরিফ (মাসুম বিল্লাহ) এবং ভাইয়ের ছেলে মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার ছেলে মোঃ আরিফ বাংলাদেশ বর্ডার গার্ড এ চাকরি করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক মাসের ছুটিতে বাড়িতে আসিয়াছে এবং ভাতিজা পবিপ্রবিতে চাকুরী করে। তাই তাদের হেনস্থা করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন। আমার বিরুদ্ধে শাওন নামের ভাড়া করা কর্মীর দ্বারা মারধরের অভিযোগও মিথ্যা। প্রকৃত পক্ষে আমি তাকে চিনি না। আমার কর্মীর বিরুদ্ধে পোষ্টার ছেঁড়ার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনাদের লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনা প্রচারই আমার উদ্দেশ্য।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited