চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে মামলা তুলে না নেওয়ায় বাদীর খরে'র পালায় আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে মামলা তুলে না নেওয়ায় বাদীর খরে'র পালায় আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২০ পিএম, ২০২৩-০৭-০৫

সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে মামলা তুলে না নেওয়ায় বাদীর খরে'র পালায় আগুন ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

এনামুল হক (সিরাজগঞ্জ) :  সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোণায় আদালত থেকে মামলা তুলে না নেওয়ায় খরে'র পালায় আগুন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে  আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। 

সরেজমিনে গিয়ে অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোণা পুর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের পুত্র আবু সাইদ'র স্ত্রী শামসুর নাহার কে গত ১৪ জুলাই ২০১৯ তারিখে রাত ১০টায় তার বাসার ছাদে হত্যার উদ্দেশ্য বেধরক মারপিট করে পালিয়ে যায় আপন বড় ভাই ও ভাতিজা। 

এঘটনায় পরে আবু সাইদ বাদী হয়ে গত ১৭জুলাই ২০১৯ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। যাহার নং ৪৪/১৯। মামলায় আসামী করা হয় চন্দ্রকোনা পুর্বপাড়ার আবুল কালাম'র পুত্র মো.রুহুল আমীন (২৫),শহিদুল কসাই'র পুত্র মো.সোহাগ(২৭),আবুল কালাম'র স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৪৫), মৃত নায়েব আলী মন্ডল'র পুত্র আবুল কালাম (৫৫)মৃত নায়েব আলী কে। মামলা করার পর সিরাজগঞ্জ সদর থানা দীর্ঘদিন তদন্ত করে আসামি ৪জনের নামেই চার্জশিট প্রদান করে।  মামলাটি এখন সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল সদর আদালতে বিচারাধীন রয়েছে এবং ইতিমধ্যেই সাক্ষীদের সাক্ষী নেওয়া হয়েছে। চলমান মামলায় গত

০৪ জুলাই ২০২৩ইং তারিখে আদালতে  হাজিরা ছিলো। হাজিরা দিয়ে এসে আসামী আপন বড় ভাই আবুল কালাম ও ভাতিজা রুহুল আমীন মামলা তুলে নেওয়ার জন্য আবু সাইদ কে ব্যাপক চাপ সৃষ্টি করে ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ এ কর্মরত আবু সাইদ বাড়ী ফেরার পথে দেখে তাহার খরের পালায় আগুন জ্বলছে। তখন সে খরের পালার দিকে এগিয়ে গেলে তাহার আপন বড় ভাই আবুল কালাম ও ভাতিজা রুহুল আমীন কে সেখানে দেখতে পায় তখন তারা দুজন তাকে বুধবারের মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয় এবং মামলা না তুললে তাহার পরিবারের সদস্যদের খবর আছে বলে তারা সেখান থেকে চলে যায় বলে অভিযোগ করেন আবু সাইদ। 

এবিষয়ে আবু সাইদ বলেন, আমার স্ত্রীকে ২০১৯সালে হত্যার উদ্দেশ্য আমার বড় ভাই আবুল কালাম এর নির্দেশে আমার ভাতিজা, ভাবী বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করি এবং  তাদের বিরুদ্ধে আমি থানায় মামলা করি। মামলা করার পর থেকেই আমার ভাই ও ভাতিজা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। মামলাটি এখন বিচারাধীন রয়েছে গত ৪জুলাই ২০২৩ইং তারিখে চীফ জুডিশিয়াল আদালত সদরে যুক্তিতর্কের দিন ছিলো তারা সেদিন হাজিরা  দিয়ে এসেই আমাকে ও আমার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।  এবং রাতে আমার খরের পালায় আগুন দেয়। তিনি আরও বলেন, আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

এদিকে খরের পালায় আগুন দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর